সন্দেহপূর্ণ জিনিস পরিহারযোগ্য

সন্দেহপূর্ণ জিনিস পরিহারযোগ্য

ছবি: সংগৃহীত

আবু মুহাম্মাদ হাসান ইবনু আলী (রা.) থেকে বর্ণিত, আমি রাসুলুল্লাহ (সা.) থেকে এই শব্দগুলো স্মরণ রেখেছি যে, ‘তুমি ঐ জিনিস পরিত্যাগ করো, যে জিনিস তোমাকে সন্দেহে ফেলে এবং তা গ্রহণ কোরো যাতে তোমার সন্দেহ নেই। কেননা সত্য প্রশান্তির কারণ এবং মিথ্যা সন্দেহের কারণ।’ (সুনানে তিরমিজি, হাদিস : ২৫১৮)

শিক্ষা

হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলেন, 
১. মুমিনের জন্য সংশয়পূর্ণ জিনিস পরিহার করা আবশ্যক। বিশেষত যখন বিষয়টি দ্বীনই হয়। যেমন খাবারের হালাল-হারাম নিয়ে সংশয় হওয়া।
২. যখন সন্দেহপূর্ণ ও সন্দেহহীন দুটি বিষয় একত্র হয়, তখন মুমিনের জন্য সন্দেহমুক্ত বিষয়টি বেছে নেওয়া আবশ্যক।
৩. হাদিস দ্বারা প্রমাণ হয়, নেককার মুমিন বান্দার অন্তরের সাক্ষ্য অর্থহীন নয়। কেননা মুমিন অন্তর কল্যাণের পথ দেখায়।
৪. সত্য অন্তরে প্রশান্তি আনে, মিথ্যা অন্তরে বিক্ষিপ্তা ও অস্থিরতা তৈরি করে।
৫. আলেমরা বলেন, সন্দেহজন পরিহারের মধ্যে দ্বীনদারির সুরক্ষা এবং তাতে লিপ্ত হওয়ার মধ্যে দ্বিনদারির বিপর্যয় নিহিত। (মাউসুয়াতুল হাদিসিয়্যা)