‘তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে’

‘তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে’

সংগৃহীত ছবি

বিএনপির সাবেক দফতর সম্পাদক এবং শার্শা আসনের বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। 

মঙ্গলবার বেনাপোল পৌরসভার সাদিপুরস্কুল মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন। 

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বই পারে বিএনপিকে ক্ষমতায় আনতে। আগামী নির্বাচনে আমরা জনগণের কাছে আমাদের অঙ্গীকার পৌঁছে দেব এবং গণমানুষের চাহিদা পূরণে সচেষ্ট হবো ইনশাল্লাহ। 

মফিকুল হাসান তৃপ্তি বলেন, প্রতিবেশী একটি দেশ বর্ষার সময় বাঁধ খুলে দিয়ে প্রতিবছর শার্শার ব্যাপক এলাকা প্লাবিত করে ফসলহানি ঘটাচ্ছে। আমি এমপি নির্বাচিত হলে শার্শায় জলাবদ্ধতা নিরসনে সর্বাত্মাক সহযোগিতা করব।

পাকশিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সহ-সভাপতি নাসিমুল গণি বল্টু, সহ-সভাপতি ইদ্রিস মালেক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বিশ্বাস, তাজউদ্দীন আহমদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বিএনপি নেতা মফিজুর রহমান সজন, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, পুটখালী ইউনিয়নের সভাপতি মফিজুর রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুসহ অনেকে।