রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীসহ গ্রেফতার ২২

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীসহ গ্রেফতার ২২

প্রতিকি ছবি

রাজশাহী মহানগরীতে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আওয়ামী লীগ কর্মী হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দড়িখরবোনা আমবাগান এলাকার রায়হানুল আলম মিলন (৪১)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলার ১ জন এবং অন্যান্য মামলার আসামি ১১ জন। গ্রেপ্তারকৃতদর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।