বগুড়ায় ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

বগুড়ায় ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

ছবিঃ সংগৃহীত।

বগুড়ায় ৬ হাজার পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতারকৃতরা নিজেদেরকে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসযাত্রী বেশে ইয়াবা পাচার করছিল।

বৃহস্পতিবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় একটি বাসে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে জয়পুরহাট পৌর এলাকার আরামনগরের বাসিন্দা বকুল হোসেন (৪৮) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার লাকি বেগমকে (৩৭) আটক করা হয়।সন্দেহভাজন ওই দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেন।

পরে তাদের ব্যাগ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৬০০ গ্রাম। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে ঢাকা থেকে ইয়াবা এনে জয়পুরহাট ও হিলি এলাকায় সরবরাহ করতেন তারা।এ বিষয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জিল্লুর রহমান জানান।