বগুড়ায় ২ দিনব্যাপী কবি সম্মেলন শুরু হচ্ছে আজ

বগুড়ায় ২ দিনব্যাপী কবি সম্মেলন শুরু হচ্ছে আজ

প্রতিকী ছবি

আজ শুক্রবার বগুড়া লেখক চক্রের আয়োজনে দুই দিনব্যাপী কবি সম্মেলন শুরু হতে যাচ্ছে। সকাল ১০টায় শহরের জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করবেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। এতে প্রধান অতিথি থাকবেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহা. হাছানাত আলী।

সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক জানান, এরই মধ্যে জেলার বাইরে দুই শতাধিক কবি-সাহিত্যিককে আমন্ত্রণ জানানো হয়েছে।

দুই দিনব্যাপী সম্মেলনে উদ্বোধনী ও সমাপনী ছাড়াও থাকছে দুটি সেমিনার পর্ব, তিনটি আলোচনা পর্ব এবং চারটি স্বরচিত কবিতা পাঠ পর্ব। 

কবি সম্মেলনের দ্বিতীয় দিন দুপুর ১২টায় প্রতিবছরের মতো এ বছরও ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে লেখক চক্র পুরস্কার দেওয়া হবে।