নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু

নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু

সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সবার জন্য ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু করলো ফুল নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার সকালে ফুল পরিচালিত ১০ টাকার হাসপাতাল ও জনস্বাস্থ্য ডায়াগনষ্টিক সেন্টারে এ কর্মসূচী উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ রংপুরের পরিচালক আবু জাফর এ কর্মসূচি উদ্বোধন করেন। এসময় বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম কুদরত ই খুদা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানুর জামান ফুল এর পরিচালক আব্দুল কাদের প্রমূখ।

বক্তারা বলেন সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল) বহুদিন থেকে মানুষের সেবায় কাজ করে আসছে। তারি ধারবাহিকতায় ১০ টাকার চিকিৎসা সেবা কর্মসূচী। এ কর্মসূচীর আওতায় সর্ব সাধারণ ১০টাকা ভিজিট দিয়ে ডিসেম্বর মাস জুড়ে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিতে পারবেন। এতে নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়নের দরিদ্র মানুষ কম খরচে চিকিৎসা সেবা নিতে পারবে। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রধান অথিতি স্থানীয় সরকার বিভাগ রংপুরের পরিচালক আবু জাফর বলেন সরকারের পক্ষ থেকে এই কর্মসূচীতে সহযোগীতা প্রদান করা হবে।

উপজেলার রামখানা ইউনিয়নের জসিম উদ্দিন(৫৬) বলেন,এই হাসপাতাল চালু হয়া হামার খুব ভালো হইছে হামরা গরিব মানুষ টাকা কম লাগবে। সরকারি হাসপাতালে গেইলে ঠিক মতো চিকিৎসা পাওয়া যায়না।

কচাকাটা ইউনিয়নের মো.আলম মিয়া(৪০) এই হাসপাতালে চালু থাকলে গরিব মানুষের উপকার অনেকে গর্ভবতী মায়েরদের পরিক্ষা - নিরিক্ষা করতে পারবে এছাড়াও ভালো ডাক্তার দেখাতে পারবে।

সংগঠনটির পরিচালক আব্দুল কাদের জানান, নিম্ন আয়ের পরিবারগুলোকে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই হাসপাতালটি চালু করেছে সরকারি-বেসরকারি সহায়তা পেলে হাসপাতালে চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।