রাজধানীর মোহাম্মদপুরে অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৬

রাজধানীর মোহাম্মদপুরে অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৬

প্রতিকি ছবি

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

শনিবার মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ১। মো. আরিফ (২৬), ২।  মো. হারুনু অর  রশিদ (৩৫), ৩। মো. হামজা ( ১৯), ৪। রসেল (৩০), ৫। রাজ বিশ্বাস (৩০), ৬। মো. আসলাম  (৬৫) ৭। মো. লিটন (৩৫) ৮। মো. হেলাল  (৪০), ৯। রানা  (২৫) ১০। কনিক (২১) ১১। আরিফ (১৯), ১২। মো. তাহের   (৫০), ১৩। মো. আরিফুর রহমান  (২৫), ১৪। মো. সুমন  (২০), ১৫। মো. রনি (৩০) ও ১৬। মো. চাঁন (১৮)।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।