মুন্সীগঞ্জে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

মুন্সীগঞ্জে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

সংগৃহীত ছবি

ডিপ্লোমাধারীদের মতো ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে যশোরে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন।

রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে সরকারি-বেসরকারি মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এতে অংশ নেন। কর্মবিরতি চলাকালে আন্দোলনকারীরা হাসপাতাল চত্বরে অবস্থান কর্মসূচিও পালন করেন।

এ সময় নেতারা জানান, সরকারি অন্যান্য বিভাগের ডিপ্লোমা ডিগ্রিধারীরা দশম গ্রেডের সুবিধা ভোগ করলেও বঞ্চিত রয়েছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে দীর্ঘদিন দাবি জানানো হলেও ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফেলে রাখা হয়েছে। ফলে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা।

দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।