খুলনায় মাচা পদ্ধতিতে ছাগল/ভেড়া পালন প্রশিক্ষণ কর্মসূচি

খুলনায় মাচা পদ্ধতিতে ছাগল/ভেড়া পালন প্রশিক্ষণ কর্মসূচি

ছবি: প্রতিনিধি

আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে খুলনার দাকোপ উপজেলার ৪০ জন উপকারভোগীকে নিয়ে মাচা পদ্ধতিতে ছাগল/ভেড়া পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সেমাবার দাকোপ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পিকেএসএফ এর আরএইচএল প্রকল্পের আওতায় উপকূলীয় এলাকার পশুপালন খাতকে জলবায়ু সহনশীল ও টেকসইভাবে উন্নত করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচি। উপকূলীয় অঞ্চলে ছাগল ও ভেড়া পালনকে আরও আধুনিক, লাভজনক এবং রোগমুক্ত করার জন্য উপযোগী প্রযুক্তি উপকারভোগীদের মাঝে ছড়িয়ে দেওয়াই ছিল প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ULO) ডা. ব্যাংকিম কুমার হালদার, প্রোগ্রাম কো-অর্ডিনেটর (PC) মোঃ আব্দুল আজিজ, টেকনিক্যাল অফিসার মোঃ আল আমিন,  লাইভস্টক অফিসার মোঃ মজেদুল ইসলামসহ অন্যান্যরা।

প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তরা জানান, উপকূলীয় অঞ্চলে অতিরিক্ত আর্দ্রতা, লবণাক্ততা, জলাবদ্ধতা এবং রোগবালাই বিবেচনায় মাচা পদ্ধতিতে ছাগল/ভেড়া পালন একটি বৈজ্ঞানিক ও অত্যন্ত কার্যকর পদ্ধতি। এই পদ্ধতিতে প্রাণিসম্পদকে মাটির ওপরে উঁচু কাঠামোয় রাখা হয়, যা সংক্রামক রোগের ঝুঁকি কমায়, শুকনো ও নিরাপদ গো-খাদ্য নিশ্চিত করে, পরিষ্কা-পরিচ্ছন্নতা সহজ করে, এবং প্রাণির উন্নত বৃদ্ধি ও উৎপাদন নিশ্চিত করে।

প্রশিক্ষণে মাচা পদ্ধতির কাঠামো নির্মাণের কৌশল, পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা, খামারের স্বাস্থ্যবিধি, রোগ প্রতিরোধ, টিকাদান ও চিকিৎসা পদ্ধতি, ছাগল ও ভেড়ার প্রজনন ও বাচ্চা লালন এবং বাজারজাতকরণ ও আয়বর্ধক ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।