যে আমলে মিলবে ১০০ গোলাম আজাদের সওয়াব

যে আমলে মিলবে ১০০ গোলাম আজাদের সওয়াব

ছবিঃ সংগৃহীত

সৎ আমল মানুষের জীবনে আল্লাহর রহমত, শান্তি ও কল্যাণ এনে দেয়। আমলের ফলে রিজিক, সময়, হৃদয়ের প্রশান্তি ও কাজের সফলতায় বৃদ্ধি ঘটে—আর আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হয়।

দোয়াটির উচ্চারণ : লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকালাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শায়ইন কাদির।

অর্থ : আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তাঁরই, সমস্ত প্রশংসাও একমাত্র তাঁরই জন্য, আর তিনি সব বিষয়ের ওপর ক্ষমতাবান।

উপকার : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি এক শবার এই দোয়াটি পড়বে, সে ১০টি গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব পাবে। তার জন্য এক শ সওয়াব লেখা হবে এবং এক শ গুনাহ মিটিয়ে ফেলা হবে।

ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে নিরাপদ থাকবে। কেউ তার চেয়ে উত্তম সওয়াবের কাজ করতে পারবে না। তবে হ্যাঁ, ওই ব্যক্তি সক্ষম হবে, যে এর চেয়ে ওই দোয়াটির আমল বেশি পরিমাণ করবে।