পেকুয়ায় বাসচাপায় প্রাণ গেল শিশুর
প্রতিকী ছবি
কক্সবাজারের পেকুয়ায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় জাহেদুল ইসলাম (১২) নামে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা সাঁকোরপাড় স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহেদুল ইসলাম ওই এলাকার নুরুল কাদেরের ছেলে।
স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাহেদুল ইসলাম বলেন, সাঁকোরপাড় স্টেশনে সড়ক পার হতে গেলে এক দ্রুতগতির বাস জিহাদকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পেকুয়া থানার ওসি মো. সিরাজুল মোস্তফা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।