ভালুকায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ভালুকায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংগৃহীত ছবি

 ময়মনসিংহের ভালুকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে ভালুকা উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর তাঁতীদলের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতীদলের আহবায়ক ডা. রুহুল আমিন, সদস্য সচিব মুক্তার হোসেন মন্ডল, উপজেলা ও পৌর তাঁতীদলের নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থ জীবন এবং দেশের সার্বিক শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।