নোয়াখালীতে নকল আকিজ বিড়িসহ আটক ২, কারাগারে প্রেরণ

নোয়াখালীতে নকল আকিজ বিড়িসহ আটক ২, কারাগারে প্রেরণ

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর আলেকজান্ডার উপজেলার বিভিন্ন হাট বাজার ও গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি জব্দ করেছে পুলিশ। বুধবার দিনব্যাপি এ অভিযান পরিচালনা করেন পুলিশ। অভিযান দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, সরকারের মোটা অঙ্কের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নোয়াখালীর বিভিন্ন বাজার ও গোডাউনে নকল বিড়ি বাজারজাত ও মজুদ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে আলেকজান্ডার উপজেলার বিভিন্ন হাট বাজার ও গোডাউনে অভিযান চালিয়ে ৬৬ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়।

১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ)/২৫ (ডি) ধারায় নকল বিড়ি বিক্রির অপরাধে মামলা দায়ের করা হয়। মামলা নাম্বার ৩/২৫১। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।