মাদারীপুরের শিবচরে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

মাদারীপুরের শিবচরে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রতিকী ছবি

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসচাপায় শাহাদাত হোসেন ঢালী (৪৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাহাদাত উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হোগলারমাঠ ঢালীকান্দি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শিবচর উপজেলার বাহাদুরপুর জামিয়াতুস সুন্নাহ মাদরাসায় ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন শাহাদাত হোসেন ঢালী। পথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর সীমান্ত এলাকায় একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।

 

এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে এলাকাবাসী শাহাদাতকে উদ্ধার করে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।