মুন্সীগঞ্জে ইয়াবাসহ আটক ১

মুন্সীগঞ্জে ইয়াবাসহ আটক ১

ফাইল ছবি

মুন্সীগঞ্জে ইমান আলী বাবুর্চি (৬৫) নামে একজনকে ৭০ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৫ ডিসেম্বর) সদর উপজেলার মানিকপুরের মুন্না রেন্ট-এ-কারের সামনে থেকে তাকে আটক করা হয়। 

আটক ইমান আলী সদর উপজেলার মানিকপুর এলাকার মৃত আনছার আলীর ছেলে।

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, জেলার গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার মানিকপুরের মুন্না রেন্ট-এ-কারের সামনে অভিযান পরিচালনা করে ইমান আলী বাবুর্চির কাছ থেকে সাদা পলিথিনের জিপারে রক্ষিত ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক তাকে আটক করে।