রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৫

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৫

প্রতিকি ছবি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ২৫ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলার ৩ জন ও অন্যান্য মামলার আসামি ১৬ জন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।