খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাইবান্ধায় দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাইবান্ধায় দোয়া

সংগৃহীত ছবি

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে গাইবান্ধার সাঘাটায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ যোহর সাঘাটা উপজেলা বিএনপি স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করে। 

এতে প্রধান অতিথি ছিলেন ৮০ দশকের তুখোড় ছাত্রনেতা ডাকসুর এজিএস ও এফ রহমান হলের ভিপি সফিকুল ইসলাম টিপু মন্ডল। দোয়া মাহফিলে সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন।

উপজেলা যুবদলের আহবায়ক আহমেদ কবীর শাহীনের সঞ্চালনায় ‎দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মইন প্রধান লাবু, যুবদলের যুগ্ম আহবায়ক রাঙ্গা মন্ডল প্রমুখ।

দোয়া অনুষ্ঠানে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সফিকুল ইসলাম টিপু মন্ডল বলেন, খালেদা জিয়া এবং বিএনপি ছাড়া আর কোনো দল গণতন্ত্র লালন করে না। দেশের এবং গণতন্ত্রের জন্য তাঁর বেঁচে থাকা খুবই প্রয়োজন। 
দোয়া পরিচালনা করেন মাওলানা জাহিদুল ইসলাম