টাঙ্গাইল-৬ আসনে জামায়াত ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইল-৬ আসনে জামায়াত ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের দেলদুয়ারে জামায়াত ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল- (নাগরপুর- দেলদুয়ার) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডা: একেএম আব্দুল হামিদ। 

উপজেলা জামায়াত ইসলামীর আমীর আল মোমেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ আসনের জামায়াতের নির্বাচন পরিচালনার পরিচালক রাশেদুল হাসান  এবং জামায়াত প্রার্থীর ছেলে ব্যরিস্টার হাসনাত জামিল।

এসময় জামায়াত ইসলামীর উপজেলার পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা আগামী নির্বাচনে জামায়াত ইসলামীকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়ী করতে সকলকে আহবান জানান।