ফাজিল (অনার্স) পরীক্ষা শুরু
ছবি: সংগৃহীত
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশের মাদরাসাগুলোতে চার বছর মেয়াদি ফাজিল স্নাতক (অনার্স) ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের পরীক্ষা শনিবার (৬ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, এ বছর সারাদেশের মোট ৯২টি কেন্দ্রে আল কোরয়ান অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আল ফিকাহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে চার বর্ষে প্রায় সাড়ে ১২ হাজার জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় অবলম্বন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান পরীক্ষা নিয়ন্ত্রকবিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুল আলম বলেন, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোনো রকম অনিয়ম যাতে না হয় সে বিষয়ে আমরা বিভিন্ন কেন্দ্রের দিকে নজর রাখছি। নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।