নারায়ণগঞ্জের বন্দরে চাকরির প্রলোভনে যুবতীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে চাকরির প্রলোভনে যুবতীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

সংগ্রহীত ছবি

নারায়ণগঞ্জের বন্দরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীকে গেস্টহাউসে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর দারুসসালাম থানার লালকুঠি এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব–১১ এবং র‍্যাব–৪-এর যৌথ দল প্রধান আসামি মো. ডালিমকে (৩৭) গ্রেপ্তার করে। সে মৌচাক (নিমাই কাসারী) সিদ্ধিরগঞ্জের বাসিন্দা।

এর আগে ২৭ নভেম্বর চিটাগাং রোড ওভারব্রিজের নিচে ভিকটিমের সঙ্গে পরিচয় করান ডালিম।

ভালো চাকরির কথা বলে তাকে বিশ্বাস অর্জন করেন। এরপর ১ ডিসেম্বর ফোন করে জানান চাকরির জন্য মদনপুর বাসস্ট্যান্ডে যেতে হবে।

পর দিন ২ ডিসেম্বর সকাল ১০টায় ভিকটিম সেখানে পৌঁছালে ডালিম তাকে মারুফ নামে এক ব্যক্তির কাছে হস্তান্তর করেন। মারুফ ‘ইন্টারভিউ’র কথা বলে একটি গেস্টহাউসে নিয়ে যায়।

কিছুক্ষণ পর একই রুমে ঢোকে ডালিম ও আরেকজন উজ্জল। উজ্জলকে ‘স্যার’ পরিচয়ে সামনে আনা হয়।

এরপর ভালো বেতনের চাকরির লোভ দেখিয়ে ডালিম কুপ্রস্তাব দেন। ভিকটিম রাজি না হলে তাকে রুম থেকে বের হতে দেয় না মারুফ ও উজ্জল।

পরে ডালিম ও মারুফ দুজন মিলে ধর্ষণ করে। ভিকটিম প্রতিবাদ করতে চাইলে ভয় দেখানো হয়। পরে তাকে গেস্টহাউস থেকে বের করে দেওয়া হয়।

এই ঘটনার পর ভিকটিম বন্দর থানায় মামলা করেন। মামলার পর র‍্যাব–১১ আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায়।

র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক জানান, এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর তাকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।