ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে ২ জনের মৃত্যু

ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে ২ জনের মৃত্যু

প্রতিকি ছবি

জামালপুরে গ্যাস্টিকের ট্যাবলেট ভেবে ভুল করে ইঁদুর মারার বিষ খেয়ে দুই বেয়াইয়ের মৃত্যু হয়েছে। রবিবার রাতে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মৃত মকজল হোসেনের ছেলে মৃত কানকু মিয়া এবং একই গ্রামের তার বিয়াই কমল মিয়া। 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় বানিয়াপাড়া গ্রামের কমল মিয়ার বাড়িতে দুই বিয়াই গ্যাস্ট্রিকের ঔষধ খেতে গিয়ে ভুল করে বাড়িতে রাখা ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেন। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাদেরকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কানকু মিয়া মরা যায়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে কমল মিয়ারও মৃত্যু হয়। 

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস্ট্রিকের ট্যাবলেট ও ইঁদুর মারার ট্যাবলেট একই রকম দেখতে হওয়ায় ভুল করে তারা দুই বিয়াই ইঁদুর মারার বিষ খেয়ে তাদের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে