প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষার তারিখ ঘোষণা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষার তারিখ ঘোষণা

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা ২০২৬ সালের ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এই তথ্য নিশ্চিত করেছেন। ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ২ জানুয়ারি ২০২৬ প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা।

প্রথম ধাপের অন্তর্ভুক্ত বিভাগগুলো হলো রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর। গত ৫ নভেম্বর প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।