আতিফ আসলামের কনসার্ট বাতিল

আতিফ আসলামের কনসার্ট বাতিল

ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি। 

পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশি ভক্তবৃন্দ। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আগামী ১৩ই ডিসেম্বর ঢাকায় আয়োজিত কনসার্টে আমরা গান পরিবেশন করতে পারছি না।’

কনসার্ট বাতিল হওয়ার কারণ উল্লেখ করে তিনি লিখেছেন, ‘কনসার্টের আয়োজক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র এবং অন্যান্য সরঞ্জাম সঠিকভাবে প্রস্তুত ও নিষ্পত্তি করতে পারেননি।’

এই কনসার্টে আতিফ আসলামের সঙ্গে মঞ্চ মাতানোর কথা ছিল দেশীয় ব্যান্ড নেমেসিস, আজম খান, ফিডারসসহ দেশীয় বিভিন্ন জনপ্রিয় শিল্পীদের। 

এর আগে পাকিস্তানের শিল্পীদের একাধিক কনসার্ট বাতিল হয়েছে। গত মাসে মাঝামাঝি পাকিস্তানের জনপ্রিয় সুফি-রক ঘরানার সংগীতশিল্পী আলী আজমতের কনসার্ট বাতিল হয়। সম্প্রতি অনুমতি না মেলায় পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’ঢাকাই এসে ফিরে গেছে।   

আতিফের কনসার্ট থেকে অর্জিত মোট লভ্যাংশের ৪০ শতাংশ অর্থ এবারও ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ প্রদান করার কথা ছিল।