খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় বিশেষ প্রার্থনা
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মোগড়া বাজারস্থ দশভূজা কালীবাড়ি মন্দির চত্বরে এ প্রার্থনার আয়োজন করা হয়।
মন্দিরের সেবায়েত শতদল চক্রবর্তী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় প্রার্থনা পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন। রতন পালের সভাপতিত্ব এসময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, দশভূজা কালীবাড়ি মন্দির কমিটির সহ-সভাপতি সুভাষ চন্দ্র দাস, প্রধান শিক্ষক শশাঙ্ক কুমার রায়, আবুল খায়ের সঙ্গু, মেম্বার মোরশেদ আলম, তপন মিয়া, মনিয়ন্দ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন, সুরেশ সাধুসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবুরঞ্জন বনিক।