খাগড়াছড়িতে বাংলাদেশ ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং স্টাডিজি বিষয়ক কর্মশালা
সংগৃহীত ছবি
খাগড়াছড়িতে বাংলাদেশ ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং স্টাডিজি ২০২৫ ও ৩০ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিবার পরিকল্পনার কার্যালয়ের সম্মেলন কক্ষে রবিবার সকালে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক আবু সালেহ মো. ফোরকান উদ্দিন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকার টেকনিক্যাল অফিসার ডা. কাজী হোসাইন। কর্মশালায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার সাবের, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, উপ-পরিচালক আব্দুল্লাহ ফারুক, ঢাকা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান আনোয়ার কবীর, উপ-পরিচালক ইসলামী ফাউন্ডেশন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা, উপজেলা কর্মকর্তা নিটু দেওয়ান, ডাক্তার হোসেন সোহেল, ডাক্তার চৌধুরী শারমিন হায়দার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জহুরুল আলম।
কর্মশালাটি পরিচালনা করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ফ্যাসিলেটার উত্তম কুমার সরকার। কর্মশালায় জেলার ৯টি উপজেলা থেকে উপজেলা কর্মকর্তাগণ ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।