বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
সংগৃহীত ছবি
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে শহরের বধ্যভূমিতে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন পুস্পস্তাবক অর্পণ করেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান পুলিশ কর্মকর্তাদের নিয়ে পুস্পস্তাবক অর্পণ করেন। পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গার্ড অব অনার ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা আইনজীবি সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এলজিইডি, সড়ক বিভাগ, জেলা যুবদল, মহিলা দল, ছাত্রদল, সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তাবক অর্পণ করা হয়েছে।
পুস্পস্তাবক অর্পন শেষে শহররক্ষা বাধ সংলগ্ন বধ্যভূমি চত্বরে রেজলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফখরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আকবর আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান প্রমুখ।