অবাস্তব পরিকল্পনা নয়, জনমুখী কাজ করবে বিএনপি: শিরিন সুলতানা

অবাস্তব পরিকল্পনা নয়, জনমুখী কাজ করবে বিএনপি: শিরিন সুলতানা

সংগৃহীত ছবি

বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা বলেছেন, যারা জান্নাতের টিকিট বিক্রি করছে, তারা দেশ পরিচালনার কোনো বাস্তব পরিকল্পনা দেয়নি।  বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে অবাস্তব পরিকল্পনা নয়, জনমুখী কাজ করবে। চার কোটি মানুষকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে এবং স্বাস্থ্যসেবায় জোরালো ভূমিকা রাখা হবে।

রবিবার বিকেলে নরসিংদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিরিন সুলতানা আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর জনগণের নিজের ভোট নিজে দেওয়ার স্বপ্ন পূরণের সুযোগ এসেছে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী শহর মহিলা দলের আহ্বায়ক ফাতেমা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না, শহর যুবদলের আহ্বায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমন ও সদস্য সচিব শামীম সরকারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, নেক হায়াত ও দীর্ঘায়ু কামনা করা হয়।