আমি পাথরে ফুল ফোটাতে এসেছি : জিলানী

আমি পাথরে ফুল ফোটাতে এসেছি : জিলানী

সংগ্রহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) নির্বাচনী এলাকা থেকে তৃতীয় বারের মতো বিএনপি থেকে লড়ছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

বিগত দুটি নির্বাচনে ভোটের ফলাফলে এস এম জিলানী কিছুটা পিছিয়ে থাকলেও এ বছর জয়ের জন্য সে অনেকটাই আশাবাদী।

আর এই জয়ের জন্যই এস এম জিলানী দলীয় নেতাকর্মীদের নিয়ে রাত দিন ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা হওয়ায় এ আসনটি আনেকটাই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত।

তবে এস এম জিলানী আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে মানতে নারাজ।

তিনি বলেন, এ দেশে রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ৫ শতাংশ মানুষ। বাকি ৯৫ শতাংশ মানুষ সরাসরি রাজনীতি করে না। তাদেরকে ভালোবাসতে হবে।

ভালোবাসা দিয়ে তাদের হৃদয় জয় করে নিতে হবে। আমি সে কাজটিই করার চেষ্টা করছি।

তিনি আরো বলেন, যেহেতু এ আসনটি বিগত প্রধানমন্ত্রীর আসন। তাই আসনটি থেকে জয় লাভ করা এক রকম পাথরে ফুল ফোটানোর মতো।

আর আমি এ এলাকার মানুষদের ভালোবাসা দিয়ে সেই পাথরে ফুল ফোটাতেই এসেছি।

এদিকে গত দুই দিন ধরে এস এম জিলানী কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এ সময় তিনি ভোটারদের বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে সহযোগিতা করুন। আমি জয়লাভ করলে আপনাদের সব আশা পূরণ করব। শিক্ষা, যোগাযোগের উন্নয়নসহ মাদক নির্মূলে কাজ করব।

এস এম জিলানীর এই গণসংযোগকালে কোটালীপাড়া উপজেলার বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।