মসজিদের ছাদে মোবাইল টাওয়ার স্থাপন করা যাবে?
প্রতিকী ছবি
প্রশ্ন : একটি মোবাইল কম্পানি আমাদের মসজিদের ছাদে টাওয়ার স্থাপনের প্রস্তাব দিয়েছে। বিষয়টি নিয়ে মসজিদের মুসল্লিদের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। আমার প্রশ্ন হলো, মসজিদের ছাদে মসজিদের আয়ের উদ্দেশ্যে মোবাইল টাওয়ার স্থাপনের কোনো অনুমতি আছে কি? জানিয়ে বাধিত করুন।
-শাহেদ, খুলনা
উত্তর : মসজিদের ছাদকে কোনো প্রকার আয়ের উেসর জন্য ব্যবহার করা জায়েজ হবে না।
সুতরাং মসজিদের ছাদে বিনামূল্যে বা বিনিময়ের ভিত্তিতে টাওয়ার স্থাপন করা জায়েজ হবে না। (আদ্দুররুল মুখতার : ৪/৩৫৮, আহসানুল ফাতাওয়া : ৫/৪৪৪, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৮/৩২১)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।