স্মৃতিসৌধে ব্রাহ্মণবাড়িয়া রেস্তোরাঁ মালিক সমিতির শ্রদ্ধা
সংগৃহীত ছবি
মহান বিজয় দিবসে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
মঙ্গলবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের ফারুকী পার্ক এলাকায় কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে এ পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা রেস্তোরাঁ মালিক সমিতির আহ্বায়ক এস এম সাদেক মিন্টু, সদস্য সচিব অ্যাডভোকেট আরিফুল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, ব্যবসায়ী নেতা হৃদয় কামাল, ব্যবসায়ী চয়ন চাকলাদার, মাহাবুব চৌধুরী উজ্জল, মো. আরাফাত, মো. কাকন আহমেদ ও আবীর আহমেদসহ অন্যরা।