চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের
প্রতিকী ছবি
চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় দীপন চন্দ্র নাথ (৪২) নামে এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন। এসময় আরো এক পথচারী আহত হন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত দীপন মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার হিরালাল চন্দ্র নাথের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীপন ভ্যানযোগে বিভিন্ন বিকারি পণ্য সরবরাহ করতেন। প্রতিদিনের মতো শনিবার সকালে গোডাউন থেকে পণ্য নিয়ে কমলদহ থেকে বড়দারোগাহাট যাচ্ছিলেন। এসময় চট্টগ্রামমুখী একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে সে ভ্যান থেকে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান। উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এসময় এক পথচারী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চমেকে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানি বলেন, শনিবার সকালে কমলদহ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।
দুর্ঘটনাকবলিত ভ্যান ও নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’