ঢাবির মুজিব হলের নাম মুছে লেখা হলো ‘শহীদ ওসমান হাদি’ হল

ঢাবির মুজিব হলের নাম মুছে লেখা হলো ‘শহীদ ওসমান হাদি’ হল

সংগ্রহীত ছবি

ক্রেন এনে শিক্ষার্থীরা গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটকে নাম মুছে সেখানে ‘শহীদ ওসমান হাদি হল’ লিখে দিয়েছে। এ ছাড়া হলের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি মুছে সেখানে হাদির গ্রাফিতি আঁকা হবে বলে জানিয়েছেন হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ। 

এদিকে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল, ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে ‘ফেলানী হল’ কিংবা ‘ক্যাপ্টেন সেতারা বেগম হল’ করার দাবিতে আজ রবিবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস ঘেরাও কর্মসূচির কথা রয়েছে। গতকাল রাতে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।