ডেমরায় বিএনপি প্রার্থী নবী উল্লাহ নবীর উঠান বৈঠক
সংগ্রহীত ছবি
ডেমরায় নবীন-প্রবীন সমন্বয়ে ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ডেমরার বড় ভাঙ্গা মহাকাশ রোড এালাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবী।
৬৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুর হোসেন ভূইয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর হোসেন ভূঁইয়া নান্টু। বিশেষ বক্তা ছিলেন ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা চৌধুরী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনিসুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, অহিদুল ইসলাম অহিদ, ৭৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফারুক, ৬৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, মোহাম্মদ শাহাদাত মাওলানা, ৬৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ৬৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল, ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান খোকন, যুবদলের নেতা মো. মনিরুল ইসলাম মুন্সী, হাজী আলমগীর মিয়া ও মোহাম্মদ আওলাদ হোসেন।