সদরপুরে নিজ বাড়ি থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগর সভাপতি আটক
সংগ্রহীত ছবি
দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চলমান রয়েছে ‘ডেভিল হান্ট ফেইজ-২’ এর অপারেশন। তারই ধারাবাহিকতায় ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দিপক কুমার বৈরাগীকে (৩৬) আটক করেছে সদরপুর থানা পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করে সদরপুর থানা পুলিশ। আটককৃত দিপক কুমার বৈরাগী উপজেলার ভাষানচর ইউনিয়নের বৈরাগী ডাংগী গ্রামের জ্ঞানেন্দ্র নাথ বৈরাগীর ছেলে।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আল মামুন শাহ্ বলেন, সদরপুর উপজেলার আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ ও বিশৃঙ্খলা প্রতিরোধে অভিযান চালানো হয়েছে। এসময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আসামিকে আটক করা হয়েছে। আটক দিপক কুমার বৈরাগীকে বিকালে ফরিদপুর কোর্টে পাঠানো হয়েছে।