আজ মঙ্গলবার ২৩ ডিসেম্বর, দিনটি কেমন যাবে আপনার?
রাশিফল
জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ২৩ ডিসেম্বর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।
স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। প্রেম বন্ধুত্ব ভ্রমণ মাইলফলক হয়ে থাকবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
অংশীদারদের সঙ্গে মতানৈক্য চলবে। অযাচিত ঝামেলা জেঁকে বসবে। ব্যবসায় মন্দা চলবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে।
শোক দুঃখের অশ্রু ঝরবে। আর্থিক দৈন্যদশা জেঁকে বসবে। দাম্পত্য কলহ সামাজিক কলহে পরিণত হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
শূন্য পকেট পূর্ণ হবে। হারানো ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে।
সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। ধারকর্জ ও ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। গৃহবাড়ি আত্মীয় সমাগমে মুখর হয়ে থাকবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
দূর থেকে শুভ সংবাদ আসবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। সাধন ভজনে সিদ্ধিলাভ হবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য চমকে দেবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। বিদ্যাবুদ্ধি জ্ঞানগরিমা বাড়বে। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। দাম্পত্য ঐক্য বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতে গুরুত্ব দিন। ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাবেন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। দ্রুতগতির বাহন বর্জনীয়। সন্তানদের সাফল্য নিশ্চিত করবে। সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে। জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। শত্রুরা পরাস্ত হবে। দ্রুতগতির বাহন বর্জনীয়। পিতা-মাতার স্বাস্থ্য ভালো থাকবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। ইলেকট্রনিকস সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ব্যবসায় মজুতমালের দাম বৃদ্ধি পাবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।