চট্টগ্রামে রাজস্ব ফাঁকি দিয়ে বিড়ি বিক্রি, আটক ৩
ছবি: প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নূর মার্কেটের প্রিয়া স্টোরে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১ টার দিকে হাটহাজারী মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
হাটহাজারী মডেল থানা সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে নকল আকিজ বিড়ি ও কমদামী অবৈধ বিড়ি উৎপাদন করে আসছে। জেলার হাটহাজারী উপজেলার নূর মার্কেটের প্রিয়া স্টোরে নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার হাটহাজারী মডেল থানা পুলিশ অভিযান ও তল্লাশি চালায়।
এসময় প্রিয়া স্টোর থেকে তেরো হাজার (১৩,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়। এ ঘটনায় মাসুদ আলম, মনির উদ্দিন ও রায়হান নামের তিনজনকে আটক করেছে পুলিশ।
নকল বিড়ি বিক্রির দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর ২৫(এ)/২৫(ডি) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ।
হাটহাজারী মডেল থানার তদন্দকারী কর্মকর্তা ছানোয়ার হোসেন জানান, অভিযানে বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দেওয়া নকল আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।