ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন শফিকুল
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ন্যাশনাল পিপলস পার্টির হয়ে ‘আম’ প্রতীকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ।
তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত। ২০১৪ সালে বিএনপির প্রার্থী হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে অংশ নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হন। ২০২৪ সালে তিনি ‘আম’ প্রতীকে এমপি নির্বাচনে অংশ নিলেও পরে নির্বাচন বর্জন করেন।
বর্তমানে তিনি জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান। মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ বলেন, “আমি রুপসদী গ্রামের সন্তান। এই ইউনিয়নে প্রায় ৩০ হাজার ভোটার রয়েছে। শহীদ সুজনের শূন্যস্থান পূরণে তোপের তাস হিসেবে আবির্ভূত হয়েছি।”
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত এই আসন থেকে মোট ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।