নাসিরনগরে বরশিতে ধরা পড়ল ১২ কেজির বাঘাইড়

নাসিরনগরে বরশিতে ধরা পড়ল ১২ কেজির বাঘাইড়

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জেলের বরশিতে ধরা পড়েছে সাড়ে ১২ কেজির একটি বাঘাইড় মাছ। বৃহস্পতিবার রাতে উপজেলার গোয়ালনগর এলাকার মেঘনা নদী থেকে বরশিতে মাছটি ধরা পড়ে। পরে ১ হাজার ৫০ টাকা কেজি দরে মাছটি বাজারে বিক্রি করেন জেলে।

স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা হাওড় বেষ্টিত হওয়ায় দেশীয় মাছের জন্য বিখ্যাত। স্থানীয় চাহিদা মিটিয়ে এ উপজেলার মাছ জেলা সদরসহ অন্যান্য এলাকায় বিক্রির জন্য যায়। হাওড়ের পাশাপাশি মেঘনা নদী থেকেও মাছ ধরেন এখানকার জেলেরা। বৃহস্পতিবার রাতে জাকারিয়া গোয়ালনগর এলাকার মেঘনা নদী থেকে বরশি দিয়ে মাছটি ধরেন।

শুক্রবার সকালে নাসিরনগর সদরের মৎস্য বাজারে জাকারিয়া নামে এক জেলে ১২ কেজি ৬০০ গ্রামের একটি বাঘাইড় মাছ নিয়ে আসেন। পরে বাজার থেকে শ্রীঘর গ্রামের সাদ্দাম মিয়া ১ হাজার ৫০ টাকা কেজি দরে জেলের কাছ থেকে মাছটি ক্রয় করে নেন।