স্যাটেলাইটসহ সফল রকেট উৎক্ষেপণ রাশিয়ার
ছবিঃ সংগৃহীত।
রাশিয়ার প্লেসেতস্ক কসমোড্রোম থেকে একটি মহাকাশযান বহনকারী সয়ুজ–২ পয়েন্ট ১-এ বাহক রকেট সফলভাবে উৎক্ষেপণ হয়েছে।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় উৎক্ষেপণের তথ্য নিশ্চিত করেছ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১১ মিনিটে আর্খানগেলস্ক অঞ্চলের কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয়। ২০০৪ সাল থেকে মাঝারি মাত্রার ব্যবহৃত সয়ুজ–২ পয়েন্ট ১ এ রকেটটির উৎক্ষেপণ পরিচালনা করে রাশিয়ার মহাকাশ বাহিনীর অ্যারোস্পেস ফোর্সেসের একটি দল।
প্লেসেতস্ক কসমোড্রোমটি রাশিয়ার আর্খানগেলস্ক ওব্লাস্তের মিরনি শহরে অবস্থিত, যা মস্কোর প্রায় ৮০০ কিলোমিটার উত্তরে।
উৎক্ষেপণটি মূলত গত বুধবার উৎক্ষেপন করার কথা থাকলেও, তা একদিন পিছিয়ে দেওয়া হয়। এই মিশনের মাধ্যমে অবজোর–আর নম্বর ১ পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইটটি সূর্যের যুগপৎ কক্ষপথে পাঠানো হবে। এটি ২০২৫ সালে সয়ুজ রকেটের ষষ্ঠ উৎক্ষেপণ, যার সঙ্গে আরও কয়েকটি ক্ষুদ্র স্যাটেলাইটও রয়েছে।
এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বঙ্গোপসাগরে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।