বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালু ভর্তি একটি বাল্কহেডের দুই জন শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। শুক্রবার ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বালু ভর্তি একটি বাল্কহেড মুন্সিগঞ্জের দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি লঞ্চ ধর্মগঞ্জ এলাকায় ওই বাল্কহেডটিকে ধাক্কা দেয়। তখন বাল্কহেড থেকে দুইজন শ্রমিক নদীতে পড়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন। 

ফতুল্লার বক্তাবলী নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক রকিবুজ্জামান বলেন, ধর্মগঞ্জ এলাকায় বালু ভর্তি একটি বাল্কহেডর সঙ্গে লঞ্চের ধাক্কায় বাল্কহেড থেকে দুইজন শ্রমিক নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজদের উদ্ধারে পাগলা নৌপুলিশ কাজ করছে।