জমি নিয়ে বিরোধে কৃষকের মৃত্যু
প্রতিকি ছবি
গোপালগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আল আমিন শেখ (৩০) নামে এক কৃষকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর অভিযোগ উঠেছে। সে টুঙ্গিপাড়া উপজেলার মধুখালী গ্রামের আকবর শেখের ছেলে।
বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর)রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সিটি কেয়ার জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত ২৪ ডিসেম্বর(বুধবার) জমি-জমা নিয়ে বিরোধের জেরে ফুফাতো ভাই আব্বাস ও ফাইজুল শেখ ও তাদের লোকদের হামলার ঘটনায় আল আমিনসহ তার পরিবারের ৫ জন আহত হয়। মাতুল সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সাথে বিরোধ চলে আসছিল বলে জানা গেছে।
মারাত্মক আহত অবস্থায় তাকে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা সিটি কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম