সেনবাগে ৪৫ বছর পর দুই শিক্ষকের রাজকীয় বিদায়

সেনবাগে ৪৫ বছর পর দুই শিক্ষকের রাজকীয় বিদায়

সংগৃহীত ছবি

৪৫ বছর পর নোয়াখালীর সেনবাগ উপজেলার ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী শিক্ষক বিদায় সন্ধিক্ষণ অনুষ্ঠিত হয়।

ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক লায়ন সৈয়দ হারুন।

অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, হাজী মোহাম্মদ কামাল, প্রফেসর হুমায়ুন কবির, আব্দুল মোতালেব দুলাল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার ও আবুল খায়েরকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সাবেক শিক্ষক ও অতিথিদেরও ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মহসিন, সদস্য সচিব আবু নাসের ও নাঈমসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।