ঢাকা-১৭ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান

ঢাকা-১৭ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান

সংগ্রহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭, এই দুই আসন থেকে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ‍উদ্দিন আহমদ দেশের একটি গণমাধ্যমকে এ সিদ্ধান্তের তথ্য জানিয়েছেন।

সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপির অন্যতম শরিক বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭-এর পরিবর্তে ভোলা-১ আসনে নিজ প্রতীকে নির্বাচন করবেন।

গত ৩ নভেম্বর বিএনপি যখন ২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে তখন খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচন করবেন বলে দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল।

এবার বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে তারেক রহমান নির্বাচন করার কথা জানানো হলো।

ঢাকা-১৭ আসন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানা এলাকা নিয়ে গঠিত। যা গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে গঠিত।

পার্থর পক্ষ থেকে ভোলার ওই আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

তিনি ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেভাবে এই আসনে ব্যানার ও পোস্টার লাগানো হয়েছিল। এখন তিনি তার জন্মস্থান ভোলাতেই নির্বাচন করবেন।