চ্যাম্পিয়ন চকবারা অমর স্মৃতি সংঘ, রানারআপ সোনাই স্মৃতি সংসদ

চ্যাম্পিয়ন চকবারা অমর স্মৃতি সংঘ, রানারআপ সোনাই স্মৃতি সংসদ

ছবি :প্রতিনিধি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :গাবুরা ইউনিয়ন স্পোর্টস টিমের আয়োজনে সুন্দরবন উপকূলে অনুষ্ঠিত ‘গাস্ট এক্সপ্রেস সিজন–৭’ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চকবারা অমর স্মৃতি সংঘ। রানারআপ হয়েছে চকবারা সোনাই স্মৃতি সংসদ। ২৭ ও ২৮ ডিসেম্বর দুই দিনব্যাপী আয়োজিত টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জি. এম. মাসুদুল আলম টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এবারের আসরের প্রতিপাদ্য স্লোগান ছিল— ‘সড়ক পথে সুন্দরবন, সাতক্ষীরার আকর্ষণ’। সুন্দরবন পর্যটন কেন্দ্র কলাগাছিয়া ইকো-ট্যুরিজম এলাকায় ক্যাপ্টেন্স মিট ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

ফাইনালে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন ফাহিম মোল্যা এবং পুরো আসরের সেরা ক্রিকেটার হন মোঃ আশরাফুল ইসলাম (উভয়েই অমর স্মৃতি সংঘ)। সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন আশরাফুল ইসলাম এবং সর্বোচ্চ উইকেট শিকার করেন আল কারি (সোনাই স্মৃতি সংসদ)।

খেলাটি অনুষ্ঠিত হয় স্থানীয়  ৯নং সোরা সূর্যতরুণ যুব সংঘের মাঠে। এবারের টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো— স্টুডেন্টস কেয়ার সোসাইটি, চাঁদনীমুখা একতা যুব সংঘ, গাবুরা ফ্রেন্ডস ক্লাব, গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব, চকবারা সি এস ক্লাব, ৯নং সোরা সূর্যতরুণ যুব সংঘ, চকবারা সোনাই স্মৃতি সংসদ ও চকবারা অমর স্মৃতি সংঘ।