বরিশালের ছয়টি আসনে জমা পড়ল ৪৮ মনোনয়নপত্র

বরিশালের ছয়টি আসনে জমা পড়ল ৪৮ মনোনয়নপত্র

ফাইল ছবি

বরিশালের ছয়টি আসনের বিপরীতে ৪৮টি মনোনয়ন ফরম জমা পড়েছে। মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময়ের পর সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশালের রিটানিং কর্মকর্তা খায়রুল আলম সুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বরিশাল জেলার ছয়টি আসনের বিপরীতে ৬২টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়। এর মধ্যে ৪৮ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

বরিশাল-১ আসনের জন্য ৮টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়, জমা পড়েছে পাঁচটি। বরিশাল-২ আসনের জন্য ১২টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়, জমা পড়েছে ১১টি। বরিশাল-৩ আসনে ১১টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়, জমা পড়েছে ১০টি। বরিশাল-৪ আসনে ৬টি ফরম বিতরণ করা হয়, জমা পড়েছে সবগুলো। বরিশাল-৫ আসনে ১৮টি মনোনয়ন ফরম সংগ্রহের বিপরীতে জমা পড়েছে ১০টি এবং বরিশাল-৬ আসনে ৭টি ফরম বিতরণ করা হয়, এর মধ্যে জমা পড়েছে ৬টি।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন, স্বতন্ত্র প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সোবাহান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রাসেল সরদার, জাতীয় পার্টির ছেরনিয়াবাত সেকেন্দার আলী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কামরুল ইসলাম খান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) তরিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মন্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নেছার উদ্দিন, খেলাফত মজলিসের মুন্সি মোস্তাফিজুর রহমান, জাতীয় পার্টির এমএ জলিল, গণঅধিকার পরিষদের রঞ্জিত কুমার বাড়ৈ, বাংলাদেশ জাসদের আবুল কালাম আজাদ, বাংলাদেশ কংগ্রেসের আ. হক, স্বতন্ত্র মোহাম্মদ আব্দুল্লাহ ও এনসিপির সাহেব আলী।

বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আ. ছত্তার খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু, মো. ইকবাল হোসেন ও ফকরুল আহসান, এবি পার্টির মোহাম্মদ আসাদুজ্জামান ভুঁইয়া, জামায়াতে ইসলামীর জহির উদ্দিন মুহাম্মদ বাবর, স্বতন্ত্র সৈয়দ বদরুল হোসেন ও গণঅধিকার পরিষদের ইয়ামিন এইচএম ফারদিন।

বরিশাল-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী রাজিব আহসান, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ এছহাক মো. আবুল খায়ের, এবি পার্টির আসাদুজ্জামান ভুঁইয়া, জাতীয় পার্টির এমএ জলিল ও বাংলাদেশ জাসদের প্রার্থী আবদুস ছালাম।

বরিশাল-৫ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মো. মজিবর রহমান সরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম, বাসদের মণীষা চক্রবর্তী, জামায়াতে ইসলামীর মুয়াযযম হোসাইন হেলাল, জাতীয় পার্টির আখতার রহমান, এবি পার্টির মো. তারিকুল ইসলাম, এনসিপির আব্দুল হান্নান সিকদার, মো. তৌহিদুল ইসলাম, বাসদ মাকর্সবাদী দলের সাইদুর রহমান ও খেলাফত মজলিসের একেএম মাহবুব আলম।

এ ছাড়া বরিশাল-৬ আসনে মুসলীম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুস, বিএনপির প্রার্থী আবুল হোসেন খান, জামায়াতে ইসলামীর মো. মাহমুদুন্নবী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম, গণঅধিকার পরিষদের সালাউদ্দিন মিয়া ও স্বতন্ত্র কামরুল ইসলাম খান মনোনয়নপত্র দাখিল করেছেন