ঢাকা-৮ আসনে মেঘনা আলমের মনোনয়নপত্র দাখিল

ঢাকা-৮ আসনে মেঘনা আলমের মনোনয়নপত্র দাখিল

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী আলোচিত মডেল মেঘনা আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার সংশ্লিষ্ট অফিসে এ মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

গতকাল রবিবার গণঅধিকার পরিষদে যোগ দেন মেঘনা আলম। এদিন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন তিনি। পরে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এর আগে, সাবেক মিস আর্থ বাংলাদেশ ও আলোচিত মেঘনা আলম আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। ওই সময় তিনি ফেসবুকে জানান, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলবেন।