বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় টাঙ্গাইলে কোরআন খতম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে টাঙ্গাইলে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর কার্যালয়ে এ কোরআন খতম শুরু হয়। এতে ১২ জন হাফেজ পবিত্র কোরআনের তিলাওয়াত করছেন।
কোরআন খতমের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যেখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করা হয়। এছাড়া সদর উপজেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে আলাদা কোরআন খতম ও দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির নেতাকর্মীরা জানান, আপসহীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া নেমেছে। তারা মহান আল্লাহর কাছে মরহুমার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করছেন।