বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দিনাজপুরে মহিলা দলের দোয়া

বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দিনাজপুরে মহিলা দলের দোয়া

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দিনাজপুর জেলা মহিলা দলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে এ আয়োজন করা হয়।  

জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা ও সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটির নেতৃত্বে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি নাজমা মশির, মহিলা দল নেত্রী সাইকা বেগম, সালমা বেগম, স্বপ্না, জেসমিন, হাসি আক্তার হিরা, বিলকিছসহ অন্যরা। 

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি বলেন, 'আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের নারীদের অভিভাবক। তিনি ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রসৈনিক। বেগম খালেদা জিয়া কোনোদিন অন্যায়, অবিচার ও ফ্যাসিস্টদের সঙ্গে আপস করেননি। তার মৃত্যু অপূরণীয় ক্ষতি।'