শ্রীমঙ্গলে তাপমাত্রার পারদ নামল ৯.৬ ডিগ্রিতে

শ্রীমঙ্গলে তাপমাত্রার পারদ নামল ৯.৬ ডিগ্রিতে

ফাইল ছবি

হাওর, টিলা আর চা-বাগান ঘেরা মৌলভীবাজার জেলায় জেঁকে বসেছে তীব্র শীত। গত কয়েক দিন ধরে ক্রমান্বয়ে তাপমাত্রা কমতে থাকায় কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ৬টায় শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

এর আগের দিন‌ বুধবার ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এ বছরের মধ্যে ছিল সর্বনিম্ন তাপমাত্রা।

স্থানীয় আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, টানা দুদিন ধরে রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল শতভাগ। আরও কয়েকদিন শীতের এই তীব্রতা থাকতে পারে।

বিডি প্রতিদিন/কেএ