অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ
ফাইল ছবি।
বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান ডিবিএল গ্রুপে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বিএসসি ডিগ্রিধারী হতে হবে।
প্রতিষ্ঠানের নাম: ডিবিএল গ্রুপ
বিভাগের নাম: প্রোডাকশন প্ল্যানিং
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/সিনিয়র এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (আইপিই/টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/প্রোডাকশন ম্যানেজমেন্ট)
অভিজ্ঞতা: ৩ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: গাজীপুর, ময়মনসিংহ (ভালুকা)
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম